- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭ পিএম
বামনায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের আর্থিক সচেতনতা সভা
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের নিয়ে আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলেজ রোডস্থ ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী রিজিওনের এজেন্ট ব্যাংকিং ম্যানেজার মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আয়নাল আবেদিন (শাখা ব্যবস্থাপক, ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং, বামনা), মোঃ আনোয়ার হোসেন সেলিম মিয়া, নুরুন্নবী নাইমুর রহমান ও হাওয়া আক্তার পপি।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে আর্থিক সচেতনতা ও সাক্ষরতা বাড়াতে ধারাবাহিকভাবে ‘উঠান বৈঠক’ আয়োজন করা হচ্ছে। ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক, এজেন্ট, রেমিট্যান্স সুবিধাভোগীসহ ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের নিয়ে অসংখ্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
এ ধরনের সভায় ব্যাংক কর্মকর্তারা অ্যাকাউন্ট খোলা, এফডিআর ও ডিপিএসের মাধ্যমে সঞ্চয়ের সুবিধা, ঋণ গ্রহণের নিয়মাবলি, বৈধ চ্যানেলে রেমিট্যান্স গ্রহণের প্রয়োজনীয়তা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। সভার শেষ পর্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের প্রশ্ন উপস্থাপন করেন এবং কর্মকর্তারা তার উত্তর দেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন,
“আমাদের মূল লক্ষ্য হলো ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা। উঠান বৈঠকের মতো অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে বেসিক ব্যাংকিং ও আর্থিক সেবার বার্তা পৌঁছে দিতে কাজ করছি।”
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ১ হাজার ৪০টি আউটলেটের মধ্যে ৭৯ শতাংশ গ্রামীণ এলাকায় অবস্থিত। গত ৫ বছরে আয়োজিত বিভিন্ন উঠান বৈঠকে ৪০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!