- প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ০৩:৫১ পিএম
বামনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনায় উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা-এর সভাপতিত্বে সভায় নববর্ষের অনুষ্ঠানমালা জাঁকজমকপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ ও বামনা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই অসীম বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ রানা, বরগুনা সরকারি মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক পরিমল চন্দ্র কর্মকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার এবং বামনা সদর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান নাজির ধলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান, পল্লী বিদ্যুতের এজিএম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার ১নং বুকাবুনিয়া, ২নং বামনা সদর, ৩নং রামনা ও ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ (ভারপ্রাপ্ত), স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
গৃহীত কর্মসূচি:
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, নববর্ষের দিন সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর একটি বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে। সভায় বক্তারা বাঙালির এই প্রাণের উৎসবকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দমুখর করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!