- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ০৬:২৪ পিএম
বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে উৎসাহিত করতে বরগুনার বামনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে বামনা উপজেলা জাতীয়তাবাদী তরুণ প্রজন্মের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন গত ৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বিশেষ অতিথি ছিলেন হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ রুহুল আমিন শরীফ। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। তিনি মাদকমুক্ত প্রজন্ম গঠনে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নেই এই আয়োজন।”
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পটুয়াখালীর মির্জাগঞ্জ একাদশ ও পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গুলিসাখালী একাদশ ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!