- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৩ এএম
বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোনবুনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ছোনবুনিয়া গ্রামের জামাল হোসেন মিহাজির ছেলে মো. শামীম মিহাজি (৩১) এবং জাফ্রাখালী গ্রামের ছিদ্দিকুর রহমান দফাদারের ছেলে মো. শাহজালাল দফাদার (৩০)। তারা উভয়েই বুকাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ডৌয়াতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ছোনবুনিয়া গ্রামের জামাল মিহাজির বাড়িতে কয়েকজন মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে বলে খবর পাওয়া যায়।
সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়।
পুলিশের দাবি, মো. শামীম মিহাজির পরিহিত হাফ শার্টের বাম পকেট থেকে ১০ পিস এবং মো. শাহজালাল দফাদারের পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এসআই মো. শহীদুল ইসলাম ইয়াবাগুলো জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করেন।
অভিযানে বামনা থানার ওসি ফারুক হোসেনের সঙ্গে এসআই মো. শহীদুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপায় ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোসা. লায়লা আক্তার (৩৩) নামের এক নারী মাদক কারবারিকে...
-
সোহাগ হাওলাদার, বরগুনাঃবরগুনায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শুভাশ চন্দ্র ঘোষ। একই সঙ্গে নিজেদের জমি ও...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার মেহেন্দিগঞ্জ পুলিশ ষ্টেশন পরিদর্শন করেন। সোমবার বেলা ১১ টায় তিনি মেহেন্দিগঞ্জ উপজেলায়...
-
যবিপ্রবি প্রতিনিধি:জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সারা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!