শিরোনামঃ

বামনায় ১০ পিস ইয়াবাসহ ১ জন আটক


​স্টাফ রিপোর্টার:

বরগুনার বামনায় পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের কালিকাড়ী ওয়ার্ডের (তুলাতলা) রাস্তা সংলগ্নে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মফিজুল ইসলাম কাটাখালি গ্রামের মোঃ মতিউর রহমান জমাদ্দারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খানের জিরো টলারেন্স ঘোষণার ধারাবাহিকতায় থানার একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযানে বের হয়। গোপন সূত্রে খবর পেয়ে এসআই মোঃ শহীদুল ইসলাম, এসআই মোঃ আঃ রহমান রনি, এএসআই হাসান, এএসআই জামাল ও এএসআই নাসিরসহ সঙ্গীয় ফোর্স কালিকাড়ী গ্রামে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মফিজুল ইসলামকে আটক করা হয়।

​পরবর্তীতে স্থানীয় সাক্ষী পনু জমাদ্দার ও সিদ্দিক জমাদ্দারের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মফিজুলের প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় এসআই মোঃ শহীদুল ইসলাম ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করেন।

​বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান জানান, আটককৃত আসামি ও জব্দকৃত আলামতসহ থানায় এনে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?