- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৭ পিএম
বামনার যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় জননিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনী ও বামনা থানা ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বামনা উপজেলার চালিতাবুনিয়া বাটারমোড় এলাকায় এ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে বাস, ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলসহ মোট ৬৩টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বামনা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল বাসেত পাঠান টুটুল (এক্স), বিএন (পি নং-৩৮১১)। তার নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন এবং পাথরঘাটা ট্রাফিক পুলিশের ৪ সদস্য অভিযানে অংশ নেন।
চেকপোস্ট চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!