- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৮:৪৭ পিএম
বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে তাকে পৌরসভার ১ নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বাকেরগঞ্জে একক আধিপত্যে থাকা পতিত আওয়ামিলীগ সরকারের দোসর লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, তার বিরূদ্ধে হত্যা সহ মোট ৫ টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের ১ টি বিস্ফোরক মামলায় সে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একটি বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, আজ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!