- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১০:২৭ এএম
বাকেরগঞ্জের চরাদীতে ভাঙ্গা স্লুইজগেট যেন গলার কাঁটা , রাস্তা ফসলী জমি হুমকীতে; ভোগান্তিতে জনগন
স্টাফ রিপোর্টার : বাকেরগঞ্জের চরাদী ইউনিয়ন পরিষদের যাওয়ার অন্যতম সড়ক মকিমাবাদ থেকে হলতা সড়কটি বর্তমানে সম্পূর্ণ ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। ইউনিয়নের ৬ এবং ৮ নং ওয়ার্ডের প্রায় চার কিলোমিটারের এই সড়কটির হলতা অংশ থেকে এক কিলোমিটার পিচ করা রয়েছে। কিন্ত ভাঙলের কবলে পড়েছে মাঝখানে অবস্থিত একটি ব্রিজ, একটি কার্লভাট এবং একটি সুইজগেট। ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে পূর্বে বেশ কয়েকবার ভাঙন মেরামত করলেও স্থায়ী ভাঙন থেকে রক্ষা মেলেনি খাল সংলগ্ন এই সড়কটির। ফলে প্রায় ১০-১২ একর ফসলি জমি এবং রাস্তা হুমকির মুখে রয়েছে।
এই সড়ক থেকে আতাহার উদ্দিন হাওলাদার ড্রিগ্রি কলেজ, আতাহার উদ্দিন হাওলাদার বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ, মকিমাবাদ নজিমুননেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাগলদী নেছারিয়া দাখিল মাদরাসা, শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় সহ প্রায় ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় প্বার্শবর্তী মকিমাবাদ, ছাগলদী, বলইকাঠী এবং হলতা গ্রামের জনগন চলাচল করে। এই সড়কের এক প্রান্তে রয়েছে নাগরিক সেবা দানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক এবং দুই প্রান্তে দুটি বাজার, দুটি ব্যাংক। ফলে প্রতিদিন প্রায় পাঁচ হাজার জনগন ভোগান্তির স্বীকার হয়।
এ বিষয়ে ঐ ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ শিক্ষা পরিবারের আহবায়ক এবং ঐ সড়কের বাসিন্দা ওবায়দুর রহমান মাসুম বলেন, প্রায় চার কিলোমিটারের এই সড়কের আধা কিলোমিটারের মত খালের পাড় সংস্কার, একটি কালভার্ট এবং সলিং করলে আপাদত এ এলাকার শিক্ষার্থী এবং জনগন উপকৃত হবে। তিনি আরও জানান, সড়কটি দুটি গ্রামের রক্ষা বাঁধ হিসেবেও কাজ করে যেখানে ফসলী জমি রয়েছে সুতরাং এটি সংস্কার এবং রক্ষা অতীব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বলে জানান তিনি।
ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও এই সড়কের বাসিন্দা মো: সোলাইমান বলেন, বিগত বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারনে এই সড়কের কাজ করেনি কোন প্রতিনিধি, অনেক ক্ষেত্রে কাজ করতে বাঁধা দেয়া হয়েছে, তবে এখন গুরুত্বপূর্ণ সড়কটার সংস্কার কাজ সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে, এ বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে দেখা করবো এবং প্রয়োজনে জনগনকে সাথে নিয়ে কর্মসূচি দেয়ার প্রস্তুতি নিচ্ছি ।
এ বিষয়ে জানতে চাইলে ঐ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার আমাদের বরিশালকে বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে উপজেলা প্রসাশনকে বারবার অবহিত করা হয়েছে ইতিপূর্বে, আমরা আশাবাদী সড়ক এবং স্লুইসগেট রক্ষায় আমরা বরাদ্দ পাব।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!