- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ০৮:০৭ পিএম
বাকেরগঞ্জে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌর যুবদলের লিফলেট বিতরণ
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৪ অক্টোবর) বিকাল ০৪ টায় বাকেরগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে রুনসী, সদর রোড হয়ে পৌরসভার ২নং ওয়ার্ডে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,বরিশাল জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন,
পৌর যুবদলের সদস্য বাবলু মাঝি, কামরুল হাসান টিপু, মিরাজ মাঝি, ইসমাইল হোসেন, পৌর যুবদল নেতা বেল্লাল হোসেন,মো: বশার, মেহেদী হাসান, জুয়েল খান, জহিরুল ইসলাম সুজন, রানা, জসিম, লিটন, মিঠুন, বেলাল হোসেন, মিরাজ প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান বলেন, “তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নই জাতিকে একটি সুশাসনভিত্তিক, ন্যায়সংগত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।” তারা আরও বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, বরং জাতীয় ঐক্যের একটি রূপরেখা, যা দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মসূচি শক্তিশালী করার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!