- প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ০৮:৪৮ পিএম
বাকেরগঞ্জে কলেজ ছাত্র সজীব হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবের (২৪) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় কালিগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নিহত সজিবের পরিবারসহ সহপাঠী, বন্ধু ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কালিগঞ্জ বাজারে মানববন্ধনে বিক্ষোভকারীরা সজিবের হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্তের জের ধরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি। উল্টো পুলিশ আসামিপক্ষের কাছ থেকে লাভবান হয়ে নিহত সজিবসহ তার পরিবারের ১০ জনের নামে একটি মিথ্যা মামলা নিয়েছে। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী আসামিদের গ্রেপ্তার না করলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাকেরগঞ্জ অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা বলেন, সজিব হত্যায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার সময় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুর চালিয়ে সজিবসহ ৫ জনকে আহত করে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩০ টায় সে মারা যায়। সজিবের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!