- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০২:১৭ পিএম
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাটি সেইভ দ্য চিলড্রেনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান,বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) রাজু আহম্মেদ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী (শিশুদের জন্য প্রকল্প) দেওয়ান ইসতে আখ - উল আলম।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন বলে বক্তারা মত প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মাছকাটা হাউজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে পুলিশ।...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে ধানক্ষেতের নালায় পড়ে থাকা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁদের পরিচয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!