- প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১০:৩১ পিএম
বাবুগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে আগুন: পুড়ল ১০ ঘর
সাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা ১০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন জানান, আশ্রয়ণ প্রকল্পের সারিবদ্ধভাবে নির্মিত ঘরগুলোর মধ্যে বাসিন্দা রামমোহনের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে রামমোহন, সুধীর দাস, অশোক দাস, সাধন, গোলাপ, কালাম মোল্লা, হোসেনসহ মোট ১০ জনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পটিতে মোট ৭০টি ঘর রয়েছে, যার মধ্যে বাকি ঘরগুলো অক্ষত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!