- প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ০৭:৪৭ পিএম
বাবার চিকিৎসা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর গরিদেবুর গ্রামের একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উজ্জ্বল ফকিরের বাবা মো. শাহআলম দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, এ সময় শাহআলমের বোন মোসা. তাছলি তার ভাইয়ের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে উজ্জ্বল ফকির সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফুপু তাছলিকে নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ ও আপত্তিকর মন্তব্য করে পোস্ট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, এসব মন্তব্যের কারণে তাছলি সামাজিকভাবে বিব্রত ও মানহানির শিকার হয়েছেন। এ বিষয়ে মো. শাহআলম ও তার বোন মোসা. তাছলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
তবে অভিযোগের বিষয়ে উজ্জ্বল ফকিরের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!