- প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮ পিএম
আটক তিন জেলের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের হিজলায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ চরঘেরা জাল, খুটি ও ২টি ট্রলারসহ তিন জেলেকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাকের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশের সদস্যরা মেঘনা নদীতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-আটককৃত তিন জেলের বিরুদ্ধে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানিয়েছেন-জব্দকৃত জাল-খুটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ট্রলার নিলামে বিক্রি করা হবে। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!