- প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ০৮:২৫ পিএম
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন বরিশালের ১২ গ্রামীণ নারীকে সম্মাননা
, বরিশাল
নারীর অধিকার আদায়, সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বরিশাল জেলার ১২ গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে বুধবার সকালে নগরীর একটি হলরুমে এই সম্মাননা তাদের হাতে তুলে দেওয়া হয়। বিএনএনআরসি’র উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে জেন্ডার ভিত্তিক সহিংসতা গণমাধ্যমের সাহায্যে প্রযুক্তির সহায়তায় প্রতিরোধ, প্রশমন এবং করণীয় বিষয়ক সংবাদ সম্মেলন হয়। এসময় বক্তৃতা দেন, সাংস্কৃতিক কর্মী শুভংকর চক্রবর্তী, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন, নারীনেত্রী পারুল বেগম প্রমুখ।
সম্মাননা পাওয়া ১২ নারী হলেন- শিল্পী বেগম, নিরু বেগম, পারুল বেগম, চম্পা বেগম, সাহেরা বেগম, উম্মে হাবিবা, তাহমিনা বেগম, মাহমুদা বেগম, খাদিজা ইয়াসমিন, সেলিনা পারভিন, সাহিনুর আক্তার নার্গিস এবং জাহানারা পারভিন।
বক্তারা বলেন, এ দেশের প্রায় ৭০ শতাংশ মানুষই গ্রামে বসবাস করেন, এবং তাদের মধ্যে নারীরা সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। ২০০৭ সালে থেকে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে গ্রামীণ নারীদেরকে বিশেষ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান শুরু হয়।##
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!