- নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ০৯:৫২ পিএম
আ’লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।
আজ শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে পদত্যগের ঘোষনা দেন ওই দুই নেতা।
আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ কারী দুই নেতা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা ও সাংগঠনিক সম্পাদক মো: রিপন মিয়া।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা বলেন, আমারা দুইজন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দায়িত্বরত ছিলাম। আমরা আজ থেকে আওয়ামী লীগের সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক থাকবে না।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!