- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৮:৪৯ পিএম
আ’লীগের আদর্শে বিশ্বাসী না হওয়ায় ২ নেতার পদ থেকে পদত্যাগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ২ আওয়ামী লীগ নেতা।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় দপ্তর সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজান শেখের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগকারী ওই ২ নেতা হলেন, কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-২ শাহাজাহান মোল্লা ও দপ্তর সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজান শেখ।
লিখিত বক্তব্যে দপ্তর সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজান শেখ বলেন, আমার অজান্তে ও মতামত না নিয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী দপ্তর সম্পাদকের পদ দেয়া হয়। আমি এখন পযর্ন্ত এ পদের কোন দায়িত্ব পালন করিনি। আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না এবং দলীয় কায্যক্রম ভালো না লাগায় দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।
একই সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক-২ শাহাজাহান মোল্লা বলেন, আমাকে সাংগঠনিক সম্পাদক-২ করা হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই আমি সজ্ঞানে এ পদ থেকে পদত্যাগ করছি।
এর আগে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা থেকে ১৬ আওয়ামী রীগ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!