- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১১:২৪ পিএম
আহবায়কের পদ ফিরে পেলেন বিএনপি নেতা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পদ স্থগিত হওয়া বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন শরীফকে আহবায়ক হিসেবে পূনঃবহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৌরনদী পৌরসভার বিএনপির আহবায়কের বহিঃস্কারাদেশ কেন্দ্র থেকে প্রত্যাহার হওয়ায় মো. জাকির হোসেন শরীফকে আহবায়ক হিসাবে পুনঃবহাল করা হল।
পাশাপাশি সদস্য সচিব ফরিদ মিয়ার স্ট্রোক জনিত কারনে শারীরিকভাবে অসুস্থ্য হওয়ার জন্য যতোদিন সুস্থ্য না হয় ততোদিন তারস্থানে সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হল।
এছাড়াও ১ নম্বর যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব প্রদানের পাশাপাশি ৮নম্বর যুগ্ম আহবায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুর কারনে পদশূন্য হওয়ায় তাহার স্থানে শামীমুল হক শামিমকে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হল।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, কেন্দ্র থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি দলের মহাসচিবসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিউজ ডেস্কঃ সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী "আশা ভোসলে" আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২...
-
রুস্তম ফারাজী,কেশবপুর ।যশোরের কেশবপুর উপজেলায় গত শনিবার সকালে (১১-০৪-২৬) কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ চত্বরে উপজেলা বে-সরকারি নিম্ন মাধ্যমিক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক মেধাবী শিক্ষার্থীর জীবন যেন হঠাৎ করেই থমকে গেছে একটি “মিথ্যা মামলার” ভারে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!