- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৯ পিএম
আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপিকে জিততে হবে-কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) সেলিমুজ্জামান সেলিম বলেনছে, অল্প কিছু দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে, এখন ঘরে বসে থাকার সময় নেই। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপিকে জিততে হবে।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এনব কথা বলেন।
সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, নির্বাচন বানচাল করতে পতিত সরকারের দোষররা ষড়যন্ত্র করে যাচ্ছে। ফেব্রুয়ারীতে নির্বাচনের ঘোষনা দেয়া হয়েছে। ১৮ কোটি মানুষ বিগত ৩টি নির্বাচনে ভোট দিতে পারেনি, আগামী নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সেজন্য পার্শ্ববর্তী দেশ থেকে একজন নেত্রী (শেখ হাসিনা) দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে।
এর আগে, দুপরে কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এআলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মি এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!