- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৮:০৬ পিএম
৫ দফা দাবীতে ইসলামি আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূপী পালন করে নেতাকর্মীরা। এসময় জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন তারা।
মানববন্ধন চলাকালে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইয়হিয়া মাহমুদসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলনে, দেশের অধিকাংশ মানুষ ও রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু একটি মাত্র দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। কারন তারা আবারো ফ্যাসিবাদ সৃস্টি করে ক্ষমতায় যেতে যায়। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে ও ফ্যাসিবাদ মুক্ত করতে পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহবান জানাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবার ঘোষনা দিবেন। তা না হলে এর থেকে কঠিন আন্দোনের ঘোষনা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!