- প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ১১:২৮ এএম
২ সপ্তাহ যাবৎ অন্ধকারে, অভিযোগেও মিলছে না প্রতিকার।
ডেস্ক রিপোর্ট
রিপোর্ট একাত্তর
বরিশাল শহরের আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ এলাকা ও ৬ নম্বর ওয়ার্ডে গত ২ সপ্তাহ ধরে সড়কবাতির লাইট বিকল হয়ে আছে। ফলে সন্ধ্যার পর থেকেই পুরো এলাকার রাস্তার বেশ কিছু অংশ অন্ধকারেই থাকছে। এতে জনসাধারণের চলাচলে যেমন চরম ভোগান্তি তৈরি হয়েছে, তেমনি বাড়ছে চুরি, কিশোর গ্যাং এর আড্ডা ও মাদকসেবীদের আনাগোনাও।
স্থানীয়রা জানান, সমস্যাটি সিটি কর্পোরেশনে'র বিদ্যুৎ বিভাগকে একাধিকবার লিখিত ও ফোনে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। অভিযোগ করেও যখন সমাধান মিলছে না, তখন সাধারণ মানুষের হতাশা বেড়েই চলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কবাতিগুলোর বেশিরভাগেই শেড নেই। ফলে সামান্য থেকে ভারী বৃষ্টিপাত হলেই লাইটগুলোতে পানি ঢুকে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এই বিষয়ে সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ জানালে তারা জানায়, তাদের কাছে নাকি লাইটের শেডের কোনো সাপ্লাই নেই।
এলাকাবাসীর অভিযোগ, অন্ধকারের সুযোগে গলির ভেতরে কিছু জায়গায় চুরির প্রবণতা দেখা দিয়েছে। পাশাপাশি সন্ধ্যার পর পরই কিশোর গ্যাং ও মাদকসেবীদের উপস্থিতি লক্ষ করা যায়, যা এলাকাবাসীর নিরাপত্তা ও সামাজিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "প্রতিদিন সন্ধ্যার পর রাস্তায় চলাচল করা কঠিন হয়ে যায়। কিছু গলিতে এত অন্ধকার থাকে যে, কে কোথা দিয়ে আসছে তা বোঝা যায় না।" তিনি আরও বলেন, "আমরা বারবার অভিযোগ করেও কোনো ফল পাচ্ছি না, এটা খুবই হতাশাজনক।"
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। সড়কবাতিগুলো সচল করার পাশাপাশি, শেড স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি অপরাধপ্রবণতা ঠেকাতে সন্ধ্যার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল জোরদারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!