- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ০৬:১৯ পিএম
১৫ মিনিটে ভ্যান চুরি, আয়ের সম্বল হারিয়ে দিশেহার ভ্যান চালক
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের ভ্যান চালক মলয় মধু। ভ্যান চালিয়ে যা আয় হতো তাই দিয়েই ৮ সদস্যের পরিবারের ভরণপোষণ করতেন তিনি।
আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে একটি মামলার খোঁজ খবর নিতে স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে এসেছিলেন গোপালগঞ্জ আদালতে। ভ্যান রেখে মাত্র ১৫ মিনিটের জন্য গিয়েছিলেন আদালতে। ফিরে এসে দেখন চুরি হয়ে গেছে তার ভ্যানটি।
এরপরই গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আহাজারি করতে করতে কান্নায় ভেঙে পড়েন ভ্যানচালক মলয় মধু। আর তার কান্না দেখে ভিড় করেছেন অনেকেই। তার কান্নার কারণ আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরের সামনে থেকে।
ভ্যানচালক মলয় মধু জানান, সংসারে তার মা, স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়েই ৮ জনের পরিবারের ভরণপোষণ কোন রকমে চলিয়ে নিচ্ছলেন।
তবে আজ রবিবার সকালে একটি মামলার খোঁজখবর নিতে স্ত্রী, এক মেয়ে ও ছেলেকে নিয়ে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের নিজ বাড়ি থেকে গোপালগঞ্জ আদালতে আসেন তিনি। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় সুশাসন চত্ত্বরের সামনে ভ্যানটি রেখে আদালতে যান। কিছুক্ষণ ফিরে এসে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসির রুমে যান তিনি। তবে সেখানে সিসিটিভি না থাকায় সনাক্ত করা যায়নি চোরকে বা কিভাবে তার ভ্যানটি নিয়ে গেছে।
তিনি জানান, ব্যাংক আর এনজিও থেকে লোন নিয়ে তিনি ভ্যানটি কিনেছিলেন। এই ভ্যানের আয় দিয়েই চলছিলো তার সংসার। আয়ের একমাত্র ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ভ্যান হারিয়ে তার আহাজারিতে ভারি হয়ে ওঠে জেলা প্রশাসকের কার্যালয়। দ্রুত তিনি ভ্যানটি উদ্ধার করে চোরদের গ্রেপ্তার করার দাবি জানান।
এব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের গ্রেফতারের চেষ্ঠা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!