- প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৮ পিএম
যশোরের সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার অন্যতম ও বসুন্দিয়ার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী ও সেরা মা একজনকে পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আখতারুল আলম এর তত্ত্বাবধানে কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুল মান্নান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার দে। বিশেষ অতিথি ছিলেন তথ্যবিলাস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, নেতা কোম্পানি লিমিটেড প্রেমভাগ এর কর্মকর্তা ডাক্তার জামিল, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, জিরাট আলিম মাদ্রাসার সরকারি (ইংরেজি) শিক্ষক আব্দুল আলিম, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর, বিদ্যালয়ের কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!