- প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ০১:৪৭ পিএম
যবিপ্রবির বাস চালককে মারধর, থানায় মামলা
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিআরটিসি বাস-চালকসহ হেলপারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। শনিবার ( ৩ জানুয়ারি ) বিকাল সাড়ে পাঁচটায় যশোর জেলার নিউ মার্কেট গোলচত্বর মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাস-চালক খায়রুজ্জামান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি গাড়ীর চালক মল্লিক খায়রুজ্জামান ও হেলপার মোঃ রনি মিয়া শনিবার ৩ জানুয়ারি ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রীদের নিয়ে অনুমানিক ০৫ টা ৩৫ মিনিট এ যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নিউ মার্কেট (খাজুরা বাসস্ট্যান্ড) গোলচত্বর মোড় হতে মনিহার সিনেমা হলের দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আসা যশোর-মাগুরা মহাসড়কে চলাচলকৃত বাস, যার রেজিঃ নং-২৭৯৬ এর যাওয়াকে কেন্দ্র করে হেলপার মোঃ রনি মিয়ার সাথে তর্ক-বিতর্ক হয়।
তর্ক-বিতর্কের একপর্যায়ে ১৪ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি বিআরটিসি বাসের মধ্যে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে। একপর্যায়ে আসামীরা মল্লিক খায়রুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে মাথা, কানে, মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে মারপিট করে মারাত্মকভাবে জখম করে এবং হেলপার রনি মিয়াকে মারপিট করে বাসের ভিতর থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে জখম করে। তখন বাসের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সিনিয়র টেকনিশিয়ান আবির হোসেন, ট্রান্সপোর্টের ফরম্যান শুভংকার রায়, কম্পিউটার অপারেটর মোঃ আজগার আলীসহ একজন নারী ছাত্রীকে মারপিট ঠেকাতে গেলে অভিযুক্তরা মারপিট করে মারাত্মক জখম করে। তাদের হাতে থাকা লাঠি দিয়ে বাসের লুকিং গ্লাস ভেঙ্গে ফেলে এবং দরজা, জানালাসহ বাসের বিভিন্ন অংশ ভাংচুর করে অনুমানিক বিশ হাজার টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!