- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:৪১ পিএম
ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
১৪ জানুয়ারি সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমানের সভাপতিত্বে ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির’ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়।
এসময় ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন যে, "আজকের ডিজিটাল যুগে ইন্টারনেটের ভুল ব্যবহার এবং গুজব আমাদের সমাজের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি অসাধু চক্র প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।" পুলিশ সুপার মহোদয় সকলে এই বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার অনুরোধ করেন।
সভায় ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম,জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,নৌবাহিনীর কনটিজেন কমান্ডার,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নেত্রকোনা প্রতিনিধি: সংসারের অভাব-অনটন কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন অনেক নারী। কিন্তু ইচ্ছা ও কাজের দক্ষতা থাকলেও আর্থিক সংকটের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, নারীদের আর্থিকভাবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!