- প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ০৬:২৮ পিএম
টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি
যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৬ এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এছাড়াও টিএইচই এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং এ ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশে যৌথভাবে প্রথম এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যবিপ্রবি।
বুধবার (২১ জানুয়ারি) টিএইচই এর ওয়েবসাইটে প্রকাশিত র্যাঙ্কিং হতে এ তথ্য জানা যায়।
টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৬ এ ১০০১-১২০০ তম স্থানের মধ্যে রয়েছে যবিপ্রবি । যা দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালগুলো মধ্যে প্রথম এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে। ১১৫টি দেশ ও অঞ্চল থেকে মোট ২,১৯১টি প্রতিষ্ঠান নিয়ে এ র্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।
একই সাথে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬ এ মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র্যাঙ্কিংয়ের মধ্য থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ৬০১-৮০০ তম অবস্থানে রয়েছে যবিপ্রবি। এর মধ্যে লাইফ সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিজ্ঞান প্রযুক্তিতে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যবিপ্রবি।
প্রসঙ্গত, ফিজিক্যাল সায়েন্স র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব এবং পরিবেশগত, পৃথিবী ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে। লাইফ সায়েন্স র্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে ভেটেরিনারি বিজ্ঞান, জীববিজ্ঞান (জীববিজ্ঞান ও জৈবরসায়নসহ), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞানসহ এ চারটি বিষয়ের উপর এবং ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে সাধারণ প্রকৌশল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল, যান্ত্রিক ও অ্যারোস্পেস প্রকৌশল, সিভিল প্রকৌশল এবং কেমিক্যাল প্রকৌশল এ পাঁচটি মূল বিষয়ের উপর ভিত্তি করে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!