- প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ০২:০৩ পিএম
স্কাউটসের জেলা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় যবিপ্রবি শিক্ষার্থীদের সাফল্য
যবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত জেলা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাফি। কবিতা আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাওসার বেপারি।
১৬ জানুয়ারি (শুক্রবার) যশোরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
বিচারকদের মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, জেলা পর্যায়ে যারা প্রথম স্থান অর্জন করেছেন, তারা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা সরাসরি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!