- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ০৬:৫৩ পিএম
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ‘ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র সংবাদ সম্মেলন
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নাগরিক সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সদর রোডের মল্লিকা রেস্তোরার অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বশার, নির্বাহী সদস্য সাইদুর রহমান খান পাবেল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, “পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এখন দুর্নীতি, অব্যবস্থাপনা ও একটি অদৃশ্য সিন্ডিকেটের কবলে জিম্মি হয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, “১৫ নভেম্বরের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ১৮ নভেম্বর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (ডিজি অফিস) ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করব।” শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “পটুয়াখালী শহরের খালগুলো এখন দখল, ভরাট ও দূষণের কারণে ধ্বংসের পথে। তাই তিনি খাল পুনঃখনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু এবং নিয়মিত মশক নিধনের কার্যকর কর্মসূচি এবং দ্রুত ঝাউতলায় একটি আধুনিক মসজিদ নির্মাণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই দাবিগুলোকে মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। আগামী ৩০ নভেম্বরের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।” এছাড়াও উল্লেখযোগ্য কিছু দাবি হলো, প্রধান প্রবেশপথ বাসস্ট্যান্ড সড়কের দ্রুত সংস্কার, চৌরাস্তা থেকে পায়রাকুঞ্জু সড়ক চার লেনে উন্নীত করা, বিসিক শিল্প নগরী এলাকার স্লইসগেট ও কালভার্টগুলোর দ্রুত সংস্কার, সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় মন্দির নির্মাণে প্রশাসনিক উদ্যোগ, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতকরণ ও পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার সংস্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!