- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ০৭:৫২ পিএম
পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শারমিন আক্তার (২৪) তিন সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী সুমন মোল্লা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।
অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২), পিতা মৃত বেল্লাল জোমাদ্দার, একই গ্রামের বাসিন্দা। এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে শুভ ভিকটিমের বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে পাওনা পাঁচ হাজার টাকা দাবি করে। স্বামী বাড়িতে নেই জানালে শুভ ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে শারমিনের ১০ বছর বয়সী ছেলে ইমনকে একশ টাকা দিয়ে সিগারেট আনতে বাইরে পাঠায়।
এরপর সুযোগ বুঝে ঘরের লাইট বন্ধ করে শুভ ভিকটিমকে ঝাপটে ধরে, মুখ চেপে খাটে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পরপরই শারমিন আক্তার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতেই ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভ জোমাদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পলাশ সাহা বলেন,“ভিকটিমকে নারী পুলিশ প্রহরায় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!