- প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ০৭:২৩ পিএম
মেহেন্দিগঞ্জে টিসিবি'র পন্য বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে টিসিবি'র পন্য বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনি রাড়ী বাড়ির দরজায় ও ২নং ওয়ার্ড লস্করপুর ইউনিয়ন পরিষদে মেসার্স মুসকান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের লোকজন টিসিবি'র পন্য বিতরণের সময় পরিমাণে কম দেওয়ার ব্যপক অভিযোগ পাওয়া গেছে। একাধিক পন্য গ্রহীতা গণমাধ্যমকে জানান, চাল ৫ কেজির পরিবর্তে সাড়ে ৪ কেজি, চিনি ১ কেজির পরিবর্তে ৮০০গ্রাম, ডালে ২০০ গ্রাম করে কম দিয়েছে। যা তাৎক্ষণিক মেপে কম দেয়ার প্রমাণ পাওয়া গেছে।সূত্রে জানা গেছে, কাগজ-কলমে মেসার্স মুসকান এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটর বিপ্লব খানের নাম থাকলেও বিপ্লব খান কথিত আওয়ামী লীগ নেতা হওয়ায় স্থানীয় যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মিলে জোরপূর্বক এই দু'জনের নেতৃত্বেই বর্তমানে চরএককরিয়া ইউনিয়নে টিসিবি'র মাল বিতরণ করা হচ্ছে,যা দন্ডনীয় অপরাধ। এর আগেও এই দু'জনের বিরুদ্ধে টিসিবি'র পন্য বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে লোক পাঠিয়ে পন্য বিতরণ বন্ধ করে দিয়েছিল বলে জানান স্থানীয়রা। এবিষয়ে মেসার্স মুসকান এন্টারপ্রাইজের মালিক বিপ্লব খান গণমাধ্যমকে জানান, ডিলার ছাড়া টিসিবি'র পন্য অন্য কেউ বিক্রি করতে পারবেনা। করলে সেটা দন্ডনীয় অপরাধ হবে। কিন্তু চরএককরিয়া ইউনিয়নে এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিম জোরপূর্বক তার লাইসেন্স নিয়ে মাল উত্তোলন করে বিতরণ করে আসছে এবং তারা সরকার নির্ধারিত মাপে পন্য বিতরণ করছেনা। সব আইটেমেই মাপে কম দেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। আমি কর্তৃপক্ষের নিকট আমার নিরাপত্তা সহ আমি যাহাতে পন্য উত্তোলন করে কার্ডধারীদের মাঝে সঠিক মাপে পন্য বিতরন করতে পারি সেই বিষয়ে কতৃপক্ষর কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইলো। এবিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান জানান, এবিষয়ে খোঁজ নিয়ে দেখবো, যদি কোনো অনিয়ম থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!