- প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ০৬:১২ পিএম
মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেওয়ায় গাছ সহ ২টি গাড়ি আটক।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর বন্দরে খাজনার টাকা পরিশোধ না করার অভিযোগে গাছ বোঝাই ২টি নসিমন আটক করেছে পুলিশ। আজ সকালে পাতারহাট বন্দর থেকে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পাতারহাট বন্দরের কাঠ মহলের ইজারাদার মোহাম্মাদ হোসেন গাজী জানান, বন্দরে ৬৪টি কাঠের দোকান থাকলেও ব্যবসায়ীরা গত এক বছর ধরে দোকান প্রতি নির্ধারিত ১০০ টাকা হারে ইজারা দিচ্ছেন না। পাওনা আদায়ের লক্ষে তিনি মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আজ সকালে গাছ সহ দুটি গাড়ি আটক করা হয়। ইজারাদার হোসেন গাজী আরো জানান, নিয়ম মেনে ইজারা নিলেও ব্যবসায়ীরা ৩০শে চৈত্র পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি। তবে অভিযোগ অস্বীকার করে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন সিকদার বলেন, ইজারাদার পাওনা টাকার জন্য তাদের কাছে যায়নি।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত গাড়ি ও গাছ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!