- প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ১২:১৩ পিএম
মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খন্তাখালী এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে মুদি দোকানদার আঃ রশিদ আকনকে আটক করে প্রশাসন। তার স্বীকারোক্তি মোতাবেক এক আত্মীয়ের বাড়ির আঙ্গিনা থেকে ৬০০ লিটার ডিজেল (তিন ব্যারেল) ও ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
বিকেল ৫ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
পরবর্তীতে অভিযুক্ত আঃ রশিদ আকন ৩০ হাজার টাকা নগদ জরিমানা প্রদান করে মুক্তি পান।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান গণমাধ্যমকে জানান, যে বা যাহারাই জ্বালানি তেল মজুত রেখে সংকট সৃষ্টির করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করবেন তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!