- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৯:৩০ পিএম
কৃষক ও তরমুজ চাষীদের অর্থনৈতিক সমৃদ্ধিতে লাল তীর সীড লিমিটেড কাজ করছে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুযখালীর গলাচিপা উপজেলায় লাল তীর সীড লিমিটেড তরমুজ চাষী ও কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলা নির্বাহী অফিসারের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় ডিলার, রিটেইলার এবং তরমুজ চাষীরা অংশ নেন। এই সভা অনুষ্ঠিত হয় লাল তীর সীড লিমিটেডের প্রচার অভিযানের অংশ হিসেবে, যার স্লোগান ছিল—“ফলান বেশি, স্বাদে মন কাড়া, লাল তীর তরমুজ বাজারে সেরা।”
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লাল তীর সীড লিমিটেডের স্বত্বাধিকারী তাবিদ আউয়াল। তিনি বলেন, “আমরা কৃষক ও তরমুজ চাষীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছি এবং উন্নতমানের বীজ সরবরাহের মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম কর্মকর্তা মাহবুব আনাম, বরিশাল ডিভিশনের প্রধান স্বপন ইসলাম, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরমুজ চাষী মো: মশিউর রহমান শাহিন খন্দকার এবং গণমাধ্যমকর্মী মো: জহিরুল ইসলাম চয়ন।
সভায় উপজেলার ১১৬ জন ডিলার ও রিটেইলার, তরমুজ চাষী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ডিলার ও চাষীরা সভায় জানান, তরমুজ উৎপাদনের সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হন এবং অনুরোধ করেন, লাল তীর সীড লিমিটেড যেন কোনো ভেজাল বা নিম্নমানের বীজ সরবরাহ না করে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!