- প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে সদ্য যোগদানকারী নবীন শিক্ষকদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশনের জন্য ইতোমধ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ করা হয়েছে এবং খুব শিগগিরই চূড়ান্ত আবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে শিক্ষকদের নিয়মিত দক্ষতা উন্নয়ন ও নিজেকে হালনাগাদ রাখা অপরিহার্য। শিক্ষাদান, গবেষণা ও একাডেমিক শৃঙ্খলার প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ অর্জনই হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সদ্য যোগদানকৃত প্রভাষকরা অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!