- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ০৮:৩৫ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি
নাগরিক সচেতনতা বৃদ্ধি ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরতে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘See the Truth, Be the Change’ শীর্ষক নাগরিক শিক্ষা ও যুব সম্পৃক্ততা বিষয়ক এই কর্মশালা আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে খুলনা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব ‘নৈয়ায়িক’। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, দেশের মোট ভোটারের একটি বড় অংশ বর্তমানে তরুণ প্রজন্ম। একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সঠিক পথে পরিচালিত রাষ্ট্র গঠনে তরুণদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ অপরিহার্য। তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
ড. নাজমুস সাদাত আরও বলেন, ভুল ও বিভ্রান্তিকর তথ্য একটি সমাজকে বিভ্রান্ত করতে পারে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই সঠিক, যাচাইকৃত ও দায়িত্বশীল তথ্যের ওপরই একটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভরশীল।
কর্মশালায় নাগরিক শিক্ষা, তথ্য বিশৃঙ্খলা, বিকৃত ও প্রভাবিত কনটেন্ট শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার এবং দায়িত্বশীলভাবে তথ্য শেয়ার করার গুরুত্ব নিয়ে একাধিক সেশন পরিচালিত হয়। এসব সেশন উপস্থাপন করেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহেল সামাদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ মনিরুজ্জামান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র সম্প্রচার সাংবাদিক আহমেদ রেজা। এ ছাড়া কর্মশালায় যুব সংলাপ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার সক্ষমতা তৈরি এবং তথ্য শেয়ার করার আগে যাচাই করার অভ্যাস গড়ে তোলা। ইন্টার্যাকটিভ শেখানো পদ্ধতি ও বাস্তব উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সমালোচনামূলক চিন্তা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!