- প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬ ১২:১৪ পিএম
কেশবপুরে গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন। প্রতিযোগিতায় বকুল, পদ্ম, গোলাপ ও শাপলা নামে চারটি দল অংশ নেয়। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বকুল দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন ও রায়হান জনি উপস্থিত ছিলেন। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠের চারপাশে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।
উল্লেখ্য, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ফুটবল দল জেলা ও বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!