- প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ০৭:০৩ পিএম
ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
হাটের তিন কিলোমিটার দূরত্বে অন্য ইউনিয়নের একটি গ্রামের ইজারামুক্ত বাজার থেকে খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের।
কান্ডপাশা বাজারের ব্যবসায়ী সাত্তার খলিফা সহ স্থানীয় একাধিক বাসিন্দারা বলেন, প্রায় তিন বছর ধরে কান্ডপাশা গ্রামের মধ্যে ছোট বাজারে প্রতি সপ্তাহের শুক্র ও মঙ্গলবার স্থানীয় কৃষকদের উৎপাদিক ধান, চাল ও ডাল ক্রয়-বিক্রয় হয়ে আসছে। বাজারটি সবধরনের ইজারামুক্ত থাকায় এতোদিন কেউ খাজনা উত্তোলণ করতো না। তবে গত শুক্রবার (১০ এপ্রিল) থেকে এই বাজারে খাজনা উত্তোলণ করতে আসেন দুই কিলোমিটার দূরত্বের সরিকল ইউনিয়নের সরিকল হাটের ইজারাদার লিমন মুন্সীর লোকজন। ওইদিন তারা জোরপূর্বক ১৫/২০ জন কৃষকের কাছ থেকে মণ প্রতি ২০ টাকা হারে খাজনা আদায় করে।
সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৭ এপ্রিল) খাজনা তুলতে আসে এবং ৮/১০ জন কৃষকের কাছ থেকে জোরপূর্বক খাজনা তুলে নেয়। এসময় স্থানীয়রা বাঁধা দিলে চলে যেতে বাধ্য হয় ইজারাদারের লোকজন। তারা আরও বলেন, সরিকল একটি ভিন্ন ইউনিয়ন। কান্ডপাশা থেকে সরিকলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এরপরও তারা এখানে কেন খাজনা তুলতে আসে তা আমাদের বোধগম্য নয়। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এবিষয়ে জানতে সরিকল হাটের ইজারাদার লিমন মুন্সীর ০১৭২১-০৯৭৮৮৯ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, হাটের বাইরে গিয়ে খাজনা আদায়ের কোন সুযোগ নেই। এবিষয়ে অভিযোগ পেলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!