- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ০৫:০৫ পিএম
হাদির স্মরণে রাবি’র ভর্তি পরীক্ষায় ববিতে বাতাসা-মুড়ি বিতরণ
আবু উবাইদা, ববি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভাগীয় শহরকেন্দ্রিক ভর্তি পরীক্ষা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রের সামনে বুথ স্থাপন করা হয়েছে। এই বুথে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাতাসা ও মুড়ি বিতরণের এক ভিন্নধর্মী আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই বুথ স্থাপন করা হয়। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তারা এ বিশেষ আয়োজনটি করেন।
সরেজমিনে দেখা যায়, উক্ত বুথে পরীক্ষার্থীদের সাথে আনা গুরুত্বপূর্ণ নথিপত্র ও অতিরিক্ত জিনিসপত্র জমা রাখার পাশাপাশি অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার পানি ও কলম বিতরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। আজ ‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) পরীক্ষায় এই কেন্দ্রে মোট ২৪০০ শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। দুই সিফ্টের ভর্তি পরিক্ষায় সকাল ১১-১২ টা এবং দুপুর ৩-৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
আয়োজক প্রধান ও বরিশাল বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মো. মেহরাব হোসেন বলেন, “আমরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সকল বিষয়ে সাহায্য করার লক্ষ্যে এই বুথের ব্যবস্থা করেছি। দীর্ঘ সময় অভিভাবকদের অপেক্ষা করতে দেখে এবং শহীদ ওসমান হাদির স্মৃতিকে সম্মান জানিয়ে আমরা এই ভিন্নধর্মী আপ্যায়নের চেষ্টা করেছি। অভিভাবকদের কাছ থেকে আমরা বেশ ভালো সাড়া ও দোয়া পাচ্ছি।”##
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!