- প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ০২:০৫ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়।
সোমবার (২৬ জানুয়ারী) রাত ১০টার দিকে এ ককটেল বিস্ফোরেণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দুই মোটর সাইকেলে করে চারজন দূর্বৃত্ত বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। এসময় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। পরে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আতংক ও ভীতি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ককটেল বিস্ফোরণের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
এদিকে এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমার ধারণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসপি সরোয়ার হোসেন বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দুর্বৃত্তদের শনাক্তকরণের জন্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এরিয়ায় পুলিশ টহল জোরদার করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!