- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ০৮:০৭ পিএম
গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের, জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ
তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২৫
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের, অন্যের জমির ধান কেটে নেওয়ার নেশায় মেতে উঠেছে তারা। সারা দেশে শীত পড়তে শুরু করেছে। আর এই সময় কৃষকরা ব্যস্ত থাকেন তাদের পেঁকে যাওয়া ফসল ঘরে তুলতে। ঠিক এই সময়ই উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে করিম বাজার এলাকায় কৃষকের কষ্টার্জিত ফসলের উপর কালো থাবা মারছেন জোর দখলদাররা। তারা কৃষকের জমির ধান জোর করে কেটে নিচ্ছেন। এতে কৃষকের আনন্দের পরিবর্তে মাথায় হাত উঠেছে। এমনই ঘটনার শিকার হয়েছেন কৃষক মো. মামুন মিয়া গং। মামুন মিয়া (৪৮) হচ্ছেন ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের মো. ফজলুল হক মিয়ার ছেলে। জোর দখলবাজ ভূমিদস্যুরা মামুন মিয়া গংদের প্রায় ১৮ একর জমির পাকা ধান প্রতিপক্ষরা দলবল নিয়ে কেটে নিয়ে যায়। এ বিষয়ে মামুন মিয়া বলেন, আমরা প্রায় ১৮ একর জমিতে ধান উৎপাদন করেছি বর্গাচাষী দিয়ে। গত বুধবার (০৩ ডিসেম্বর) দিনভর ধান কাটার মেশিন দিয়ে আমাদের সকল ধান কেটে নিয়ে যায় আমাদের এলাকার আমির হোসেন মোল্লা, আবুল মোল্লা, নজরুল মোল্লা, রফিক মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, মন্নান মোল্লা, জিয়া মোল্লা, ইলিয়াস মোল্লা, সাইদুল মোল্লা, শাহিনুর বেগম সহ আরো নাম না জানা ১৫/২০ জন সংঘবদ্ধ লোক। আমি গলাচিপা থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। গলাচিপা থানা থেকে এসআই হাকিম ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গলাচিপা থানায় শনিবার সন্ধ্যায় দু’পক্ষকে নিয়ে বসবেন বলে জানান। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মো. দেলোয়ার সরদার, আশ্রাফ আকন, আজিম মিয়া, ফারুক গাজী, মনির গাজী, রফিক গাজী, মুজাম্মেল, আনছার গাজী, লিটন গাজী এরা জানান, আমাদের বাব-দাদারা ভূমিহীন হিসেবে সরকার বাহাদুরের কাছ থেকে বন্দোবস্তকৃত ও রেকর্ডিয় সূত্রে মালিকানা জমি দীর্ঘদিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছি। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরেই আমাদের এই জমি দখলের পায়তারা করে আসছে। এ নিয়ে বিজ্ঞ আদালতে ৮৮৪/২৩ নং মামলা চলমান আছে। আদালতের স্টে থাকা সত্বেও আদালতের আদেশ অমান্য করিয়া প্রতিপক্ষরা হারভেস্টার মেশিনের সাহায্যে জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে প্রতিপক্ষরা মারধোর ও প্রাণনাশের হুমকি দেন এবং আমাদের ৩/৪ জনকে মারধর করেন। এসময় প্রায় ৫ লক্ষ টাকার ধান কেটে ট্রাকে করে নিয়ে যায় প্রতিপক্ষরা। আমরা এখন পথে বসে গেলাম। সারা বছরের শ্রম ও কষ্টার্জিত ফসল নিমেশেই শেষ করে দিল। এখন মানুষের কাছে হাত পাতা ছাড়া আমাদের বাঁচার মত কোন উপায় নেই। আমরা আইনের কাছে ন্যায়বিচার চাই। ধান কেটে নেয়ার বিষয়ে প্রতিপক্ষ আমির হোসেন মোল্লা, আবুল মোল্লা, নজরুল মোল্লার কাছে জানতে চাইলে তারা অভিযোগটি অস্বীকার করেন। তারা বলেন, এই জমির মালিক আমরা তাই আমাদের জমির ধান আমরা কেটেছি। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী গলাচিপা থানা পুলিশের এসআই হাকিম বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেছি এবং মীমাংসার জন্য দু’পক্ষকে থানা ডাকা হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, ধান কেটের নেয়ার একটি অভিযোগ পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় দু’পক্ষের কাগজপত্র সহ থানায় ডাকা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নবীন শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নৌকা...
-
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট...
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!