- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ০৬:১৬ পিএম
গলাচিপায় শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি চর্চায় দেশ ও বিশ্বের মর্যাদা লাভ করা সম্ভব-মাহমুদুল হাসান (ইউএনও)
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপি ৯৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি হিসেবে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি মাহমুদুল হাসান ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরণের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় দেশের গৌরব এবং মর্যাদা লাভ করা সম্ভব। প্রাত্যাহিক জীবনে ছোট ছোট বিষয়ে একে অপরের প্রতি যতœশীল হয়ে খেলোয়ার সুলভ মনোভাব নিয়ে জীবনকে গড়তে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গলাচিপা হাইস্কুল খেলার মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নিজামউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, গণ-অধিকার পরিষদ গলাচিপা উপজেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাজা মিয়া, প্রাক্তন শিক্ষক মোঃ আবুল কালাম, বাবু সজল কুমার দত্ত, সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। ২১ শে জানুয়ারি ২০২৬ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!