- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৩ পিএম
গলাচিপায় নৌবাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল উদ্ধার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদ ও আগুনমুখা নদীর মোহনায় কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে নিষিদ্ধ চরঘেরা, বাধা ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উদ্ধারকৃত জাল গলাচিপা সদর ইউনিয়নের অক্কারাম স্লুইস গেট সংলগ্ন নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত ৭ হাজার মিটার জালের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি, বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার শফিক এলএমই এনামুল, এবি রাসেল, ফিরোজ ও এমএ-১ সৈকত, কালের কন্ঠের প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি বলেন, রামনাবাদ নদ ও আগুনমুখা নদীর মোহনায় কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে নৌবাহিনীর পেটি অফিসার শফিকের নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ এ জাল উদ্ধার করা হয়। এ কম্বিং অপারেশন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!