- প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ০৭:১৯ পিএম
গলাচিপায় কৃষকের লক্ষাধিক টাকাসহ ৫টি গরু ডাকাতি
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টির চর এলাকায় গভীর রাতে সশস্ত্র ডাকাত দলের হামলায় তিন কৃষককে বেঁধে মারধর করে ৫টি গরু ও লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৩১ মার্চ দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানপট্টি মৌজার চর এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত বিভিন্ন গোয়ালঘরে হানা দিয়ে প্রায় ১৮টি গরু দড়ি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় রাব্বি, হামিরুল ও সেলিম নামের তিন কৃষক বাধা দিলে ডাকাতরা তাদের কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং মারধর করে। এক পর্যায়ে ডাকাতদল পানপট্টি গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহর ৪টি গরু এবং হামিরুল ইসলামের ১টি গরু ট্রলারযোগে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, ডাকাতি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে এবং গরু উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!