- প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ০৮:৪৪ পিএম
গলাচিপা সরকারি কলেজের দেয়ালে গুপ্ত রাজনীতি চলবে না' লেখা নিয়ে চাঞ্চল্যে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা সরকারি কলেজের দেয়ালে 'হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।' সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াল লিখনের ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর থেকে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেইজবুক আইডিতে পোস্ট করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখার সহসভাপতি জিএম সফিক।
এ বিষয় সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত বলেন, 'বাংদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার, চরমোনাইর সবাইকে চিনে। কিন্তু ছাত্র শিবিরের দু এক জনকে চিনে। কিন্তু আর কাউকে চিনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।'
গলাচিপা সরকারি কলেজ শখার ছাত্র দলের সহ সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, 'গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে ঢুকে গুপ্তভাবে কাজ করব এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।'
এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, আমাদের যে গুপ্ত লেখছে, ছাত্র শিবির মানে পাকিস্তানি, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতোদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো করতেছে। ' এর আগে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেইজবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন-'গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করলো ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছে, আল্লামা সাঈদী।'
এ প্রসঙ্গে গলাচিপা থানা অফিস ইন চার্জ মো জিল্লুর রহমান বলেন, এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাবো।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!