- প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ০২:৪০ পিএম
ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে ববি শিক্ষার্থীর আত্মহত্যা
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন। রোববার সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান।
মৃত্যুর আগে গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন শুভ বৈরাগী। ওই পোস্টে তিনি নিজের ও তাঁর প্রেমিকার পরিচয় ও ছবি প্রকাশ করে তাঁদের প্রেমের সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। পাশাপাশি, নিজের মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার পরিবারকে দায়ী করেন তিনি।
ফেসবুক পোস্টে শুভ দাবি করেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে একদিন তিনি ওই তরুণীর বাড়িতে গেলে পরিবারের কয়েকজন সদস্যের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তাঁর অভিযোগ, সে সময় তাঁকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়, যেখানে তাঁকে চুরির অপবাদ স্বীকার করতে হয়। এর ফলে তাঁর সামাজিক সম্মান ও মানসিক স্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
শুভ আরও লেখেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে তাঁর সঙ্গে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি। এই অপমান, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনাই তাঁকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। তিনি তাঁর মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এবং “ঘুণে ধরা সমাজব্যবস্থা”-কে দায়ী করেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি জানান।
বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন,
“শুভর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ এমন খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি। তার ফেসবুক পোস্টে উল্লিখিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে।”
শুভ বৈরাগীর সহপাঠীরা জানান, তিনি ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী। তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম বলেন,
“শুভ আসলে আত্মহত্যা করেনি, তাকে একপ্রকার খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!