শিরোনামঃ

ফেক আইডি দিয়ে বিএনপি  নেতার বিরুদ্ধে অপপ্রচার


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই বিএনপি নেতার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। 

সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ব্যক্তি “সত্য খবর গৌরনদী” নামের একটি ফেসবুক খুলে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু সহ আরো তিনজনের ছবি টেম্পারিং করে ফেসবুকে অসত্য ও বিভিন্ন মিথ্যে তথ্য পোষ্ট করে আসছে।

বিএনপি নেতা মিন্টুর সমর্থকরা জানান, আসছে পৌরসভা নির্বাচনে পৌর মেয়র হিসেবে নির্বাচন করার ঘোষনা দেওয়ার পর থেকে একটি কূ-চক্রী মহল জনপ্রিয় বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজকে ক্ষুন্ন করার পাঁয়তারা চালিয়ে আসছে। অপপ্রচার চালানো ফেক আইডির মালিককে খুঁজে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

এবিষয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে সামাজিক ভাবে আমাকে হেয় করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। ওই মহলটির বিরুদ্ধে এরইমধ্যে সাধারণ ডায়রী করা হয়েছে। আশা করি প্রশাসন ফেক আইডির মালিককে খুঁজে শাস্তির আওতায় নিয়ে আসবে। 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান,বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?