- প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ০৭:৫৬ পিএম
ধরিত্রী দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে “জলবায়ু গল্প বলা” শীর্ষক বিশেষ সেশন আয়োজন অনুষ্ঠিত
বরিশাল, ২২ এপ্রিল ২০২৬: আন্তর্জাতিক ধরিত্রী দিবস (Earth Day) উদযাপন উপলক্ষে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (JETnet-BD) এর সহযোগিতায় সদস্য সংগঠন প্রান্তজন, আভাস, আরোহি, সিল্ট ও বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম এরউদ্যোগে আয়োজিত আজ বরিশালে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন “জলবায়ু গল্প বলা” শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ সেশনে গত কয়েক দশকে পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবীণ ব্যক্তিরা জানান, আগের তুলনায় আবহাওয়ার ধরনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমের সময়কাল, বৃষ্টিপাতের ধরন, নদী-খাল-বিলের পানি প্রবাহ, এবং জীববৈচিত্র্যের পরিবর্তন তাঁদের অভিজ্ঞতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তারা বলেন, একসময় যেখানে ঋতুর স্বাভাবিক চক্র বজায় থাকতো, এখন সেখানে অনিয়মিত বৃষ্টি, দীর্ঘস্থায়ী খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে।
এই সেশনের মাধ্যমে তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব সম্পর্কে সচেতন করা এবং স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য। বক্তারা মনে করেন, প্রবীণদের অভিজ্ঞতা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান শিক্ষার উৎস হতে পারে।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং তরুণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!