- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ০৪:৩৭ পিএম
ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমরান একই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাইজোড়া গ্রামে ধান চাষ করেন একই গ্রামের মো. আবু সালেহ আকন। তিনি ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পাশ্ববর্তী মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এমন অবস্থা আজ সকালে ইমরান তার মা রিপা বেগমের সাথে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাষ কাটতে যায়। এসময় অসাবধানতাবশত ইমরান ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় তার মায়ের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎপৃষ্টের ক্ষত দেখা যায়।
নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুতিক ফাঁদ পাতা ছিলো। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে মৃত্যু হয়েছে।'
তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহফুজা আক্তার বলেন, 'শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।'
তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, 'মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!