- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ০৪:৪১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গলাচিপার রিনতী খানের সাফল্য
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন রিনতী খান। তিনি মেধা তালিকায় ১৭৫৮তম স্থান অর্জন করে নিজ পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
রিনতী খান আনন্দপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আবদুর রহমান, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক । মায়ের নাম শাহীদা বেগম।
রিনতী খান গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি এবং পরবর্তীতে তিনি গলাচিপা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি অধ্যবসায়, শৃঙ্খলা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, যার ফলস্বরূপ আজকের এই সাফল্য।
তার এই অর্জনে পরিবার-পরিজন, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। তারা রিনতী খানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া চেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই সাফল্য রিনতী খানের জন্য যেমন গর্বের, তেমনি আনন্দপাড়া এলাকাবাসীর জন্যও এক অনন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!