- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ০৭:১৪ পিএম
ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় আলাউদ্দিন আলো
বরিশালে জ্বালানি তেলের সংকট ঘিরে যখন সারা দেশে উদ্বেগ-উৎকণ্ঠা, ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এক ব্যবসায়ী। যেখানে অসাধু চক্রের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠছে, সেখানে স্বচ্ছতা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের জ্বালানি তেল ডিলার আলাউদ্দিন আলো।
জানা গেছে, তিনি যমুনা ও পদ্মা অয়েল লিমিটেডের ডিলার এবং মেসার্স মিশু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। সংকটময় সময়ে মজুদ না করে বরং প্রতিদিন নির্ধারিত সময়ে প্রকাশ্যে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। নগরীর লঞ্চঘাট এলাকায় উন্মুক্ত স্থানে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রতিদিন বেলা ১২টা থেকে নিজস্ব পরিবহনে জ্বালানি এনে লাইসেন্সধারী প্রকৃত ব্যবসায়ীদের মাঝে তা সরবরাহ করা হচ্ছে।
এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জ্বালানি নিতে আসা ব্যবসায়ী নুরুন নবী বলেন, “কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আমরা নিয়ম মেনে জ্বালানি নিতে পারছি। প্রকাশ্যে এবং পুলিশের উপস্থিতিতে এভাবে তেল বিতরণ সত্যিই প্রশংসনীয়।”
আরেক ব্যবসায়ী কবির জানান, “যদিও চাহিদা অনুযায়ী পুরোপুরি জ্বালানি পাওয়া যাচ্ছে না, তবে যা পাচ্ছি তা আলাউদ্দিন আলোর সততা ও উদ্যোগের কারণেই। দালাল বা সিন্ডিকেটের সুযোগ নেই, কাগজপত্র যাচাই করে স্লিপের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে।”
দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা জানান, সংকটের সময়ে শৃঙ্খলাপূর্ণভাবে জ্বালানি বিতরণে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখছে এবং তারা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন।
এ বিষয়ে আলাউদ্দিন আলো বলেন, “বর্তমান পরিস্থিতিতে আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আমার লাইসেন্স অনুযায়ী যে পরিমাণ জ্বালানি পাচ্ছি, তা প্রতিদিন স্বচ্ছভাবে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করছি। আমার মজুদের অনুমতি থাকলেও এই সংকটে আমি কোনো জ্বালানি মজুদ করিনি।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও একইভাবে নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালিয়ে যাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়াবে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!